নয়া কাগজ
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকা প্রেসক্লাবের নয়া সভাপতি উজ্জল,সম্পাদক সুমন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর (সোমবার) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এমএ মালেক খান উজ্জল (সমকাল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) পদে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এমএ সবুর (সকালের সময়) ও আতাউর রহমান তরফদার (সংবাদ), যুগ্ম সম্পাদক মো: মনিরুজ্জামান খান (মানবজমিন), দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার (জনতা), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু (নয়া দিগন্ত), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল এহসান চন্দন (জনকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা)।

তাছাড়া কার্যকরী সদস্য পদে মো: আলমগীর হোসেন (এনটিভি), হাদিকুর রহমান হাদিস (আজকের ময়মনসিংহ), রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি) ও মো: ফিরোজ খান (আরটিভি) নির্বাচিত হন।

সোমবার বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ক্লাব সদস্য বাবু বীরেন রায়, রফিকুল ইসলাম হিরন ও জাহিদুল ইসলাম খান। ভালুকা প্রেসক্লাবের মোট ৪৬ জন সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ - বিভাগীয় খবর