নয়া কাগজ
শনিবার , ২০ এপ্রিল ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ছয় মাস সংসারের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষন মামলা, স্বামী জেলে

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২০, ২০২৪ ৬:১৬ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকার গোয়ারী গ্রামে বিয়ে করে ছয় মাস দশ দিন সংসার করার পর ধর্ষনের অভিযোগে মারুফ আহমেদ রাজু নামে এক স্বামী কারা ভোগ করছেন। ঘটনাটি উপজেলার গোযারী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার গোযারী গ্রামের মারুফ আহমেদ রাজু (২১) ও পার্শ্ববর্তী রাংচাপড়া গ্রামের সায়মা জান্নাত সুমাইয়ার মধ্যে দীর্ঘ দিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিলো। তাদের প্রেমের গভীরতা যত বাড়তে থাকে এক পর্যায়ে মেয়ে ছেলেকে বিবাহের জন্য অনবরত চাপ প্রয়োগ করতে থাকে। ছেলে বিষয়টি তার মা বাবাকে জানালে তার মা-বাবা ছেলেকে বুঝিয়ে শুনিয়ে সরে আসতে বলে। মা বাবার কথা মতো মেয়েকে জানালে মেয়ে মানতে রাজি না হয়ে ঐদিনই ছেলের বাড়ীতে চলে আসে। পরে ছেলের মা মেয়েকে বুঝিয়ে মেয়ের অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়। পরবর্তীতে মেয়ে পরপর কয়েকবার ছেলের বাড়ীতে চলে আসে এক পর্যায়ে মেয়ের এক আত্মীয় ছেলের বাড়ীতে এসে ছেলেকে মারধর করে। পরে ছেলের পরিবার এলাকার লোকজনকে সাথে নিয়ে মেয়ের অভিভাবকদের হাতে মেয়েকে তুলে দেয়। কিছুদিন পর আবারও মেয়ে ছেলেদের বাড়ীতে গিয়ে মারুফ আহমেদ রাজুকে হুমকি দেয় তুমি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। তখন ছেলে এবং ছেলের পরিবার আবার মেয়ের বাড়ীতে খবর পাঠায়। মেয়ের পরিবারও কোন উপায় না পেয়ে নিজেদের মানসম্মান বাঁচাতে বিয়ে পড়াতে অনুমতি দেয় এবং বিয়েতে অনুপস্থিত থাকে। ছেলে মেয়ের বিয়ের বয়স না হওয়ায় নিকা রেজিষ্ট্রেশন না করে ইসলামী সরিয়া অনুযায়ী তাদের দুজনের বিয়ের সম্পূর্ণ করা হয়। বিবাহের মাস ছয়েক হওয়ার পর স্বামী স্ত্রী মধ্যে ঝগড়াঝাটি এক পর্যায়ে মেয়ে বাবার বাড়ীতে চলে আসে।

পরে মেয়ের পরিবার পূর্বের জেদ শাসনের উদ্দেশ্যে মেয়েসহ থানায় গিয়ে মেয়েকে বাদী করে ছেলের বিরোদ্ধে অপহরণ ও ধর্ষনের অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ ছেলেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ্য যে, মেয়ের পরিবার গত ছয় মাসের মধ্যে তাদের মেয়ে অপহরণ বা হারানোর বিষয়ে থানায় জিডি বা কোন মামলা করে নাই। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নির্দোষ এই ছেলেকে অনতিবিলম্বে মুক্তি দাবী জানান এলাকাবাসী।

ছেলের চাচা মোঃ ফালান মিয়া বলেন, আমার ভাতিজা সম্পূর্ণ নির্দোষ। আমরা পারিবারিক ভাবে বিয়ে করাইছি, মেয়ে এখানে ছয় মাস সংসার করছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

নজরুল ইসলামের নামে সোহাগ মল্লিক কর্তৃক বিভিন্ন অনলাইন পোর্টালে চালানো অপপ্রচারের প্রতিবাদ

ডিইউজে’র সভাপতি সাজ্জাদ-সোহেল, সম্পাদক আক্তার

ভালুকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়

ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন কবি শাম্মি খান

নাটোর জেলা ছাত্রলীগের সম্পাদক শাহীন মারা গেছেন

ভালুকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালুকায় প্রজন্ম দলের কমিটি: সভাপতি মিয়াজ,সম্পাদক, কুদ্দুস আলী

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

ভালুকায় ‘অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নে নেটওয়ার্কিং মিটিং’ অনুষ্ঠিত