নয়া কাগজ
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত; আহত-৩

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ১৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ইউ-টার্ন নেওয়ার সময় কভারভ্যান, প্রাইভেটকার, অটোরিকশার ও মালবাহী ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে আমছার আলী (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। এ-সময় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯আগষ্ট) বিকেলে উপজেলার সিডস্টোর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমছার আলী ও নুরুল ইসলাম উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা গামী প্রাইভেটকার ও অটোরিক্সা ইউ-টার্ন নেওয়ার সময় কভারভ্যান সাথে সংঘর্ষ হয়, পরে প্রাইভেটকার গিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এবং ময়মনসিংহ গামী দ্রুত গতির মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সাথে সংঘর্ষ লেগে ডিভাইডার উপরে উঠে ট্রাকটি উল্টে যায়। এতে অটোরিক্সাটি ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিক্সার যাত্রী আমছার আলী ঘটনাস্থলেই মারা যান এবং তার ছোট ভাই নুরুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচায় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যহত হয়। পরে হইওয়ে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশার ও কভারভ্যান আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরগঞ্জে লুটপাটের ‘মিছিল’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র আতঙ্ক

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

জাসাস ভালুকা উপজেলা নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা 

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন 

ভালুকায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ঔষধ ও চশমা বিতরণ

ভালুকায় রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ছোট কাগজ ‘শ্রাবস্তী’র সাহিত্য আড্ডা অনুষ্ঠিত 

শরীয়তপুরে মসজিদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ভৈরবে অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা