নয়া কাগজ
বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকার কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ৪, ২০২৪ ৯:০৮ পূর্বাহ্ণ

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে বিভিন্ন দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীগণ বিদ্যুৎ ব্যবস্থ্যা সচল রেখে অনিদির্ষ্ট সময়ের জন্য কর্মবিরতির চতুর্থ দিন চলছে ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার  (৪জুলাই) সকাল ১০ টা থেকে  ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় চত্তরে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কাজে যোগদান না দিয়ে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ফ্যাষ্টুন নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে এক সমাবেশে মিলিত হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন,নিপিড়ণ অব্যাহত রাখা, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূত করন সহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবীতে তাদের এ কর্মবিরতি।
এ সময় কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন সদরদপ্তরসহ বিভিন্ন জোনাল অফিসের ডিজিএম,  এজিএমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী একযোগে এ দাবী আদায়ের লক্ষে এ কর্মবিরতি পালন করছে বলে জানান আন্দোলনরতরা।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রিকশাচালক বাবাকে মারধরের প্রতিবাদ করায় কিশোরকে খেলনা পিস্তল দিয়ে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সরকারি বনভূমি ব্যক্তির নামে ডিমার্গেশন দিতে মরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা

ভালুকায় বিএনপির ইফতার মাহফিল

ভালুকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান রফিক, অন্যান্য পদে পারুল ও মুন্নি নির্বাচিত

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের ২য়দিনের কর্মবিরতি

ভালুকায় বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 

প্রথম জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত

ভালুকায় নয়া কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী