নয়া কাগজ
বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ময়মনসিংহের ভালুকায় দেশীয় অস্ত্র ও পিকআপ সহ ৩ ডাকাত আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ১৭, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রশিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১৭জানুয়ারি) সকালে এই তথ্য জানান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

আটককৃতরা হলো, নান্দাইল উপজেলার মৃত রহমত আলীর ছেলে মকবুল হোসেন (৩৭), করিমগঞ্জ থানার মন্টু মিয়ার ছেলে দীপক (২১) ও ফজলুল হকের ছেলে রাজন (৩০)।

ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করতে পারলেও এসময় দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (১৭) জানুয়ারি সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

শরীফ ওসমান হাদির মৃত্যুতে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও দুঃখ প্রকাশ

সিলেটে ট্রাক চাপায় যুবক নিহত

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে- ভালুকায় বিএনপির প্রতিবাদ মিছিল

ভুয়া ডিগ্রি নিয়ে মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি

নতুন বছরে নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আজ থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প মিলাদ মাহফিল অনুষ্ঠিত