নয়া কাগজ
মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ২৬, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ

আলমগীর সরকার

কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় ট্রাক চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মা রিনা বেগম (২৭) কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) মনিরের একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধা থেকে মটরবাইকে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

যশোরের ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক

ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

শফিকুল ইসলাম ভালুকায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

চবি ল্যাবরেটরি স্কুলে নিয়োগে স্বজনপ্রীতি ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ: স্বচ্ছতার সংকট

ভালুকায় মায়ের সাথে অগ্নিদগ্ধ শিশু জাফরার মৃত্যু