নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৮, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ

আবুল কাশেম হৃদয়

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মতিউর রহমান হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় বাসের সঙ্গে সিএনজির ধাক্কায় তিনি মারা যান। এসময় তিনি সিএনজিতে ছিলেন। তার সঙ্গে থাকা আরও একজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ ৩জন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।সংগীতশিল্পী হাসান ‘পাগল হাসান’ নামে পরিচিত ছিলেন। এই নামেই তাকে চিনতেন পরিচিতজন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীরা। ‘আসমানে যাইওনারে বন্ধু ধরতে পারবো না তোমায়’ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী তিনি। তাঁর বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি দোয়ারাবাজার থেকে ছাতকের দিকে আসছিলো। পথে সুরমা ব্রিজ এলাকায় অপর দিক থেকে আসা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় শিল্পী পাগল হাসানসহ সিএনজির আরেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। সংগীতশিল্পী হাসানের মৃত্যুতে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

আলোচিত তোফাজ্জল হত্যা ও ভাংচুর মামলা ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

ভালুকায় ছাত্রনেতা মুক্তার নেতৃত্বে মিছিল

ভালুকাকে আধুনিক উপ-শহর হিসেবে গড়ে তোলা হবে: ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ভালুকায় জাতীয় নাগরিক কমিটির ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে  জনমত জরিপ কর্মসূচি

পদত্যাগের পর শেখ হাসিনা কোথায় আছেন জানা গেল

কুমিল্লার মেয়র আরফানুল হক ইন্তেকাল করেছেন

ভালুকায় মহাসড়কে বিলবোর্ড পড়ে সাংবাদিক আহত

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকার কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি

ভালুকায় সাবেক এমপি ধনুর সংবাদ সম্মেলন