নয়া কাগজ
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

জাতীয় বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের সাফল্য

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৭, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

জাতীয় বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের সাফল্য

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় উপজেলার স্বনামধন্য সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের সাফল্য।
অনুষ্ঠানে (ময়মনসিংহ-১১, ভালুকা) জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, এ্যাপোলো ইন্সটিটিউট এর অধ্যক্ষ শামসুর রহমান লিটন প্রমূখ।
জানাযায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুল প্রজেক্ট প্রদর্শনী স্টলে দ্বিতীয় স্থান ও বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে।
এই প্রতিযোগীতায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে- রাজু আহমেদ, রাদিবা আমরিন, তাজমিন নূর আদিয়ান এবং প্রদর্শনী স্টলে তাজমিন নূর আদিয়ান, সাফওয়ান সিদ্দিক রেয়ান, রাইদা আসফিন, দ্বীন মোহাম্মদ ও ইমন হোসেন।
সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সরকার সাগর বলেন- এই অর্জন আমাদের শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফল। ভবিষ্যতেও আমরা জ্ঞান-বিজ্ঞান চর্চায় আরও এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই সাফল্যে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

#সফিউল্লাহ_আনসারী

 

সর্বশেষ - বিভাগীয় খবর