নয়া কাগজ
বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৭, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আগামী ২৯ মে ১১২টি উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইলেকশন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। এই ধাপে ২১টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১ মে।

এবারের উপজেলা নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রেখে নতুন বিধিমালা করেছে ইসি। সেই অনুযায়ী প্রথম ধাপের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল বুধবার।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ৩৮৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

ভালুকায় ফেসবুক আইডি দিয়ে সম্মানহানির অভিযোগে জিডি

ইসলামী যুব মজলিস ময়মনসিংহ মহানগর কাউন্সিল অনুষ্ঠিত,সভাপতি সাগর,সম্পাদক সাকিব

ভালুকায় ইত্তেফাকের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাড়াগাঁও মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

ত্রিশালে ২৫ মামলার আসামী সহ ৭ ডাকাত গ্রেফতার

ময়মনসিংহে জাসাস এর বিভাগীয় প্রস্তুতি সভা

নজরুল ইসলামের নামে সোহাগ মল্লিক কর্তৃক বিভিন্ন অনলাইন পোর্টালে চালানো অপপ্রচারের প্রতিবাদ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভালুকার কৃতি সন্তান সুলতানা রাজিয়া

ভালুকায় জাতীয় নাগরিক কমিটির ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে  জনমত জরিপ কর্মসূচি