নয়া কাগজ
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

বিএনপির প্রভাব খাটিয়ে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ২০, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ভালুকায় বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী সুনিভার্স ফুটওয়্যার (জুতা ফ্যাক্টরী) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইফুল ইসলাম নিজেকে স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর লোক বলে দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজাস্থিত (এসএ ৮৪০ নম্বর দাগে) দক্ষিণ হবিরবাড়ী এলাকার সুনিভার্স ফুটওয়্যার সংলগ্ন এলাকায় সাইফুল ইসলাম ও তার লোকজন জমি জবরদখল করে দ্রুতগতিতে ইটের দেয়াল গেঁথে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। জমির প্রকৃত মালিক রুহুল আমিন বাধা দিতে গেলে সাইফুল ইসলাম তার রাজনৈতিক পরিচয় এবং স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোক হিসেবে প্রভাব খাটান। তিনি জোরপূর্বক রাজমিস্ত্রি ও শ্রমিক লাগিয়ে ইট-বালু দিয়ে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

রুহুল আমিন আরও জানান, এ ঘটনার আদালতের দ্বারস্থ হলে আদালত ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য ১৪৪ ধারা (নিষেধাজ্ঞা) জারি করেন। কিন্তু আদালতের নির্দেশনাকে তোয়াক্কা না করে, ক্ষমতার দাপট দেখিয়ে সাইফুল ইসলাম ও তার লোকজন এখনো দেদারসে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

তবে সাইফুল ইসলাম দাবি করেন, তার দখলীয় জমি সরকারি খাস সম্পত্তি তিনি অন্য কারো জমি দখল করেননি। আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বিএনপি ও বাচ্চু সাহেবের কর্মী বলে জানান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আদালতে নির্দেশ পাওয়ায় কাজ বন্ধ করতে বলা

হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানোর কার্যক্রম শুরু

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস ড্যারেন

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা

আরিফিন শুভর মা ইন্তেকাল করেছেন

পারভেজ মোশাররফের মরণোত্তর মৃত্যুদণ্ডাদেশ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ময়মনসিংহ ও সুনামগঞ্জে জেলা প্রশাসক পদে রদবদল

ঈশাখাঁ লেখক সম্মাননা পেলেন কবি শাহ আলম বিল্লাল

ভালুকায় বিএনপি নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন