নয়া কাগজ
বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ৩, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন বলেন, ‘মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি। আদালত আপিল আবেদন গ্রহণ করেন। এরপর আমরা মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকলো না।এর আগে, গত রবিবার এ মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে এবি পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন রফিকুজ্জামান সভাপতি, নুরুজ্জামান সদস্য সচিব

ভালুকার মাদক সম্রাট রায়হান, আকিব ও ফাহিম গ্রেফতার

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

ভালুকায় সাবরেজিষ্ট্রি অফিসে নির্বাচন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন

ভালুকায় বিয়ের পর যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

শীত মাখা সকালে শুরু হয়েছে ভোট গ্ৰহণ

ভালুকায় দুই শিশু সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

পুলিশের সর্বোচ্চ পুরষ্কার পেলেন ভালুকা থানার এস আই নিরুপম নাগ

ভালুকায় নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানের নামে মামলা