নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা, শোভাযাত্রা, সমাবেশ ও সাংবাদিকদের মিলনমেলা-২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ১৫, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিনিধি: সাংগঠনিক ঐক্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবাদিক সমাজের পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা, শোভাযাত্রা, সমাবেশ ও সাংবাদিকদের মিলনমেলা–২০২৬” সিলেটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, সংগঠক, সাংবাদিক ও অতিথিরা অংশগ্রহণ করেন।

বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী পর্বে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, আদর্শ, গঠনতন্ত্র ও আগামী দিনের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ ও পেশাদার নেতৃত্ব গড়ে তোলাই এ কমিটির প্রধান অগ্রাধিকার।
পরিচিতি সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংগঠনের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দুপুরে অনুষ্ঠিত হয় সমাবেশ, যেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা সমসাময়িক সামাজিক, সাংগঠনিক ও পেশাগত নানা বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সুসংগঠিত নেতৃত্ব একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, প্রশিক্ষণ কার্যক্রম ও সামাজিক উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মিলনমেলা। এ মিলনমেলায় দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে মিলনমেলাটি উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা বলেন, এই মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পেশাগত বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
দুই দিনের কর্মসূচির সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ সিলেটবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সফল আয়োজনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা, শোভাযাত্রা, সমাবেশ ও সাংবাদিকদের মিলনমেলা–২০২৬ একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সফিউল্লাহ আনসারী তার বক্তব্যে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে ‘সাংবাদিক বন্ধু’ উপাধতে ভূষিত করেন।

 

সর্বশেষ - বিভাগীয় খবর