নয়া কাগজ
রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতল স্পেন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ১৪, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে ওঠেছিল স্পেন। শিরোপা জয়ের লড়াইয়ে সেই ধারা অব্যাহত রেখে শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিলো স্পেন।রোববার (১৪ জুলাই) অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দু’দল। ম্যাচের ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন। ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার।এরপরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকল স্পেন। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা স্পেন। ম্যাচের ৪৭ মিনিটে ডেড লক ভাঙ্গেন উইলিয়ামস। তার গোলে ম্যাচে লিড নেয় স্প্যানিশরা। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা।ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান বদলি নামা পালমার। তার গোলে ম্যাচে ফিরে ইংল্যান্ড।

এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিলো তখন আবারও গোলেট দেখা পায় স্পেন। চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান মাইকেল ওয়ারজাবাল। তার গোলে ফের লিড পায় স্পেন। এরপর আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে স্পেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানের নামে মামলা

ভালুকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় রিকশাচালক বাবাকে মারধরের প্রতিবাদ করায় কিশোরকে খেলনা পিস্তল দিয়ে ‘চাঁদাবাজ’ বানানোর অভিযোগ

ভালুকায় জাতীয় নাগরিক কমিটির ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে  জনমত জরিপ কর্মসূচি

আজ বরিশালে সমাবেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপির অবরোধসহ ৪ দিনের কর্মসূচির ঘোষণা

পদত্যাগের পর শেখ হাসিনা কোথায় আছেন জানা গেল

কুমিল্লায় লালমাই কবিতা উৎসব অনুষ্ঠিত

ভালুকায় ছাত্রনেতা মুক্তার নেতৃত্বে মিছিল

শিশুসাহিত্য : আমাদের ভাবনা :: মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর