নয়া কাগজ
শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারী শ্রমিকের

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্পিনিং মিলের দুই নারী কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনা অটোরিকশার আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দু’জন সহোদর বোন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারের কাছে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহত হয় নিহতের আরেক বোনসহ ৫ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান রফিক, অন্যান্য পদে পারুল ও মুন্নি নির্বাচিত

পুলিশের সর্বোচ্চ পুরষ্কার পেলেন ভালুকা থানার এস আই নিরুপম নাগ

ভালুকায় নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিল্প চর্চ্চাকে দলীয় গন্ডির মধ্যে আবদ্ধ রাখা ঠিক না —ফখর উদ্দিন বাচ্চু এমপি

ভালুকায় বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ

দীর্ঘ কারা ভোগের পর মুক্তি পেল – মাওলানা আমির হামজা”

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  

ভালুকায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সম্প্রীতি সমাবেশ

ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদের মত বিনিময় সভা