নয়া কাগজ
রবিবার , ৭ জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ৭, ২০২৬ ২:১০ অপরাহ্ণ

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর—ভালুকায় বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার 
ভালুকা ( ময়মনসিংহ)  প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ও বাটাজোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মনির হোসেন (২৯), মো. মেহেদী হাসান দুলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) ও সাইফুল (৪০)। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত ও ভালুকার স্থানীয় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার দুপুরে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল করা হয়।
এর প্রতিবাদে ওইদিন বিকেলেই একই এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য কার্যক্রমের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অভিযানে নামে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপির অবরোধসহ ৪ দিনের কর্মসূচির ঘোষণা

সাহিত্য সম্মাননা পেলেন কবি কবির সুমন

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ 

ভালুকায় পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান

ভালুকার মাদক সম্রাট রায়হান, আকিব ও ফাহিম গ্রেফতার

ভালুকায় লাখ টাকার বিনিময়ে বনপ্রহরীকে বদলী

ভালুকায় খাল থেকে শিশুর লাশ উদ্ধার 

ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকার কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি