নয়া কাগজ
মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সওজ’র সীমানা প্রাচীর, চলাচলে দূর্ভোগ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ৩, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপদের সীমানা প্রাচীর থাকার কারণে চলাচলে চরম দূর্ভোগ ও ভোগান্তিতে পরেছে প্রায় দশটি পরিবার। ভোগান্তি’র বিষয়টি প্রদান প্রকৌশলীকে লিখিত ভাবে জানানোর পরেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ করছেন ওই পরিবারগুলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহাসড়ক ঘেষা সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর সীমানা প্রাচীর থাকায় মহাসড়ক সংলগ্ন ওই দশটি পরিবারের মহাসড়ক হতে নিজেদের বাড়িতে প্রবেশ ও মাহাসড়কে চলাচল করতে চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে ওই স্থানীয় বাসিন্দাদের। সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর দীর্ঘদিনের পুরোনো সীমানা প্রচীর ধ্বসে পড়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা। ইতো মধ্যে এক পাশের প্রাচীর ধ্বসে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে পিছনের একটি পরিবার। স্থানীয়রা জানায়, সওজ এর সীমানা প্রাচীর এর কারণে স্বাভাবিক যাতায়াত করা সম্ভব হয়না। পায়ে হেঁটে সওজ এর সীমানা প্রাচীর নিকট দিয়ে মাথা নুয়ে বা দুরবর্তী স্থান দিয়ে চলাচল করতে হচ্ছে এবং বাড়িগুলোর স্থাপনা সংস্কার করতে সংস্কার কাজের প্রয়োজনীয় মালামাল নেওয়া সম্ভব হচ্ছেনা। সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর উত্তর পাশ দিয়ে চলাচলের একমাত্র সরু পথ দিয়ে খাটিয়ায় করে লাশ বহন করাও সম্ভব হয়না। ভূক্তভোগী মো: শহিদুল ইসলাম জানান, সওজের সীমানা প্রচীর এর কারণে তারা নাগরিক সেবা থেকেও বঞ্চিত, সড়ক ও জনপথ বিভাগের পরির্শন বাংলোর সীমানা প্রাচীরের কিছু অংশ অপসারন করে, একমাত্র চলাচলের সরু পথটি (সংযোগ সড়ক) প্রশস্ত করে বাসিন্দাদের চলাচলে দীর্ঘদিনের দূর্ভোগ ও ভোগান্তির স্থায়ী সমাধানের দাবী জানান। এ বিষয়টি খোঁজ নিয়ে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহের ভালুকায় দেশীয় অস্ত্র ও পিকআপ সহ ৩ ডাকাত আটক

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

নতুন বছরে নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী

দেশের বিভিন্ন স্থানে বাস-প্রাইভেটকার ও স্কুলে আগুন

অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহের পাগলায় দুই কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত