নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৮, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ একজন কে গ্রেফতার করা হয়েছে। ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের আ. সামাদের ছেলে মো. সাদিক (৩৩) কে মুক্তির বাজার এলাকা থেকে বুধবার রাতে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।

মো. সাদিকের বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ১২ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে আদালতে করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত