নয়া কাগজ
বুধবার , ১ মে ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

মিল্টন সমাদ্দার ডিবির হাতে আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মে ১, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

ইকবাল মাহমুদ সবুজ

ঢাকা প্রতিনিধি: ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে। ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে এনে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ২৫ এপ্রিল একটি পত্রিকায় মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ উঠে আসে। এতে বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। এই অর্থের অপব্যবহার করেন তিনি।

মানবিক কাজের জন্য এ পর্যন্ত তিনি তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার।

সর্বশেষ - বিভাগীয় খবর