নয়া কাগজ
সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১৮, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে একদল যুবককে এলাকাবাসী গণপিটুনি দিলে এদের মধ্যে ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরো এক যুবককে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন মানবকণ্ঠকে জানান, রবিবার দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রামের বিলে এ গণপিটুনির ঘটনা ঘটে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, রবিবার রাত ১০টার দিকে বাঘরি গ্রামের বিলে অপরিচিত ১০/১২ জন যুবককে এক সঙ্গে দেখতে পায় এলাকার এক যুবক। বিষয়টি গ্রামে এসে জানালে মসজিদের মাইকে ডাকাত দলের উপস্থিতির কথা প্রচার করা হয়। এতে আরো তিন গ্রামের বাসিন্দারা চারদিক থেকে বিলে অবস্থান করা যুবক দলকে ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা ডাকাত দল সন্দেহে যুবকদের গণপিটুনি দেয়া শুরু করে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন প্রাণ হারায়।

গুরুতর আহত অবস্থায় আরেকজন বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত