নয়া কাগজ
শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

তৃণমূলের ১৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন শেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিরা)।

এ ছাড়া নারায়ণগঞ্জ মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য শওকত হাশেম শকু, বন্দরের উপজেলা নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য মো. গোলাপ হোসেন।

রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের বন্দর থানা বিএনপির সহসভাপতি আবু জহুরকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী

সরকারি বনভূমি ব্যক্তির নামে ডিমার্গেশন দিতে মরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ভালুকায় নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ, দুইজনের মৃত্যু 

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৬ প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর’ –সফিউল্লাহ আনসারী

ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভালুকার পাড়াগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত