নয়া কাগজ
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এএসআই আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে গ্রামবাসী।
রোববার উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়। আটক সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহার উদ্দীন রাকিব উপজেলার রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে এবং কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈ গ্রামের আজহার উদ্দীন রাকিব (৩২) ও প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তার (২৩) একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে এএসআই আজহার উদ্দীন রাকিব রিমা আক্তারের ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে গ্রামবাসী।
পরে সেনাবাহিনীকে খবর দিলে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রী রিমা আক্তারকে উদ্ধার করে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

 

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকায় কর্মবিরতি অব্যাহত

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

ভালুকায় লাখ টাকার বিনিময়ে বনপ্রহরীকে বদলী

ভালুকায় প্রবাসীর বসতভিটা ও কবরস্থানের জমি দখলের চেষ্টা, ২০ লাখ টাকা চাঁদার অভিযোগ

সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে: বিএমএসএফ

ভালুকায় বন্যা দূর্গতদের তহবিল সংগ্রহে ‘সাবাশ বাংলাদেশ’ সংস্কৃতিক পরিবেশনা

ভালুকায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত; আহত-৩

ভালুকায় এইচবিবিকরণ রাস্তার উদ্বোধন

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার