নয়া কাগজ
বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশা চাপায় জান্নাত আরা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জান্নাত উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জান্নাত তার চাচা এমরান মিয়ার সাথে স্কুলে যাচ্ছিল। এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারীচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে (জান্নাত) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ভালুকা সরকারি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ভালুকায় মৎস্য ও কুমির খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ভালুকায় ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

ভালুকায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল 

পঞ্চগড়ে বিজিবির সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

ভালুকায় তিন দিনব্যাপী বইমেলা

ডিইউজে’র সভাপতি সাজ্জাদ-সোহেল, সম্পাদক আক্তার

মহান বিজয় দিবসে এবি পার্টি মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা বিনিময়

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত