নয়া কাগজ
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১৫, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ

ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলের ১৩জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা/২০২৫ এ ২জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেড সহ ১৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ই মার্চ) বিকালে উপজেলার হবিরবাড়ী শিল্পাঞ্চল সিডস্টোরের সুনাম অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ার খান মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এই আয়োজনে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট দিয়ে ১৩জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক খলিলুর রহমান, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তাহের কমান্ডার এবং মোঃ সাইদুল ইসলাম মাস্টার, আব্দুল আওয়াল মাস্টার, ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম লিটন, আবু সাঈদ মাস্টার, মাহবুব আলম, কবি- গণমাধ্যমকর্মী সফিউল্লাহ আনসারী, মোঃ আতিকুল ইসলাম প্রমূখ।
বৃত্তি প্রাপ্তর শিক্ষার্থীরা হলো- ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত-রাসকীহ খান, মোছাঃ সামিয়া আক্তার এবং সাধারণ গ্রেডে আরহাম খান রামিন, ওমর ফারুক, মোহাম্মদ তাজদীদ, শাহরিয়ার ইসলাম জিহাদ, আবু আব্দুল্লাহ হুজাইফা, মোঃ সিয়াম, তায়েবা ইসলাম ইন্নি, সানজিদা আক্তার শিখা, মুনতাহা ইসলাম মুন, তায়েবা ইন্নি রাইসা, নাজিয়া আফরিন নিহা বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে একহাজার রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। দেশ জাতির কল্যাম কামনায় মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।

 

সর্বশেষ - বিভাগীয় খবর