নয়া কাগজ
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ৫, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে বাজার চালু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বাজার দর থেকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
রমজানের চতুর্থ দিন থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো হয় ওই বাজার। এই বাজারে অন্যান্য বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই বাজারে শত শত মানুষ ভিড় করছেন।
বাজার দেখা যায়, ৭৫০ টাকার গরুর মাংস ভর্তুকি মূল্যে ৬০০ টাকায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকায়, ৪৫ টাকার ডিম ৩৮ টাকায়, ৬০ টাকার লেবু ৪০ টাকায়, প্রতি লিটার দুধ ১১০ টাকার স্থলে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা জয়নাল আবেদীন বলেন, বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে এই সুলভ মূল্যের বাজারটি নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করলে আরও ভালো হতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সাধারণ মানুষের চাহিদা বাড়লে বাজারের পরিধি বাড়ানো হবে। কৃষি পণ্য গুলো সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। তবে মাংস ও ডিম ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে, যা নিয়মিত করা সম্ভব নয়। সপ্তাহে দুদিন চলবে এই বাজার।

 

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

হাজীর হাজির বাজার টু বাঁশিল রাস্তার শুভ উদ্বোধন

দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস

ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত – কবিতায় বাজলো হেমন্তের সুর

প্রথম জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ভালুকায় কারখানা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে ৩ মাসের আল্টিমেটাম