নয়া কাগজ
শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে ভালুকায় কুরআন বিতরণ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আল-কোরআন ফাউন্ডেশন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারই প্রতিবাদে এ কুরআন বিতরণ ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সংগঠনটি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-কোরআন ফাউন্ডেশনের হবিরবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আবু মুহাম্মদ আব্দুল কায়্যুম এবং সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুফতি হাবিব জিহাদী।

এ সময় বক্তব্য রাখেন সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরী, যুবদল নেতা এমদাদুল হক খসরু, সখীপুর মহিলা কলেজের প্রভাষক জাহান আশরাফ, সংগঠনের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন ফুলপুরী, হাফেজ মুকসুদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাকিব খান এবং আরিফুর রহমান আরিফ।

সমাবেশে বক্তারা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ইসলাম ধর্মের মূল আকীদা ও পবিত্র গ্রন্থ নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশের শান্তি ও সহনশীল সমাজব্যবস্থার জন্য হুমকি বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ  আনছারী আকরাম, রোমান আহমেদ নকিব, আরাফাত সানী, আবু নাঈম, আবুল হোসেন মাষ্টার, হাসান রাফি, মোহাম্মদ উল্লাহ আলম, মিরাজ উদ্দিন, আলাল উদ্দিন মৃধা, হাফেজ সাদিকুর রহমান, ফয়সাল আহমেদ, আবু তাহের মিসবাহ, মুফতি জাকারিয়া, মুফতি ইয়াকুব, নজরুল ইসলাম নাবিল ও হাজী শেখ ফরিদ প্রমুখ।

প্রতিবাদী সমাবেশ শেষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১০০টি পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজে ইসলামবিরোধী অপতৎপরতা রোধে কুরআনের শিক্ষা ও আলো ছড়িয়ে দিতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নজরুল জয়ন্তী কবি সমাবেশ অনুষ্ঠিত

পদত্যাগের পর শেখ হাসিনা কোথায় আছেন জানা গেল

ভালুকায় নতুন বছরে বই উৎসব অনুষ্ঠিত

নজরুল ইসলামের নামে সোহাগ মল্লিক কর্তৃক বিভিন্ন অনলাইন পোর্টালে চালানো অপপ্রচারের প্রতিবাদ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভালুকার কৃতি সন্তান সুলতানা রাজিয়া

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ, দুইজনের মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত