নয়া কাগজ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম: ময়মনসিংহের ভালুকায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খারুয়ালী গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ এবং তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে শাহাব উদ্দিন আকন্দ।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ।তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। তবে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। নিহত ধনু আকন্দের ছেলে জিন্নাত আকন্দ বলেন, ‘আমার বাবা ও চাচা দুজনই বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। দুর্ঘটনার আগে তারটি ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। সময়মতো ব্যবস্থা নিলে হয়তো আজ আমাদের এভাবে স্বজন হারাতে হতো না। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর