নয়া কাগজ
রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
নভেম্বর ১, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” —এই প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার (১ নভেম্বর) ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

আয়োজনে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - বিভাগীয় খবর