নয়া কাগজ
শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় চোরাই মোবাইল উদ্ধারসহ আটক ১

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫লক্ষ টাকা মূল্যের ৫০ টি চোরাই স্মার্টফোন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা থেকে ভালুকা মডেল থানা পুলিশ ওই মোবাইল গুলো জব্দ করেন।

মামলা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার সাধারণ ডায়েরী নং ৪২১ মূলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরদিয়া আইডিয়াল মোড়ে রফিকুল ইসলামের মার্কেটের সুজন চন্দ্র দাসের দোকানে একটি পলিথিনে রাখা ৫০টি বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল এসআই আবুল কালাম আজাদ ও এএস আই আমীর হামজার নেতৃত্বে চোরাই মোবাইল ব্যাবসায়ী সুজন চন্দ্র দাসকে আটক করে ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র‍্যান্ডের ৫০ টি স্মার্ট ফোন উদ্ধার করেন। নিয়মিত মামলা দিয়ে জব্দকৃত মোবাইল ও আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর