নয়া কাগজ
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১২, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সোমবার পশ্চিমাকাশে উঁকি দিয়েছে নতুন চাঁদ। বছর ঘুরে আবারও এলো রহমত, মাগফেরাত আর নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান। শুরু হলো সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। খোশ আমদেদ মাহে রমজান। এসেছে আল্লাহ তায়ালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়, পরকালীন পাথেয় অর্জনের অভাবনীয় মৌসুম। সিয়াম-সাধনা, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার এবং তাজকিয়া ও আত্মশুদ্ধির ভরা বসন্ত। মহান আল্লাহ তায়ালা এই মাসের প্রতিটি দিবস-রজনিতে দান করেছেন মুষলধারায় বৃষ্টির মতো অশেষ খায়ের-বরকত-মাগফেরাত এবং অফুরন্ত কল্যাণ। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হলো রোজা বা সিয়াম। দীর্ঘ ১১টি মাসের পাপরাশি থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এ মাস। এ মাস প্রশিক্ষণের। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম। আর এ রোজা মুসলমানদের ওপর ফরজ করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দর্শনের খবর জানিয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, ২৯ দিনেই শেষ হলো শাবান মাস। আজ মঙ্গলবার সিয়াম সাধনার মাস শুরু হলো। আগামী ৬ এপ্রিল শনিবার দিনগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফেতর। ৩০টি রোজা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ১১ এপ্রিল হতে পারে ঈদুল ফেতর। ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কালামে সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে ইরশাদ করেন: হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো।

আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (সহি বুখারি, মুসলিম)। রসুল সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর