নয়া কাগজ
সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১১, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা এলাকার ১১ নং সেক্টরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।সোমবার রাত ২টার দিকে ওই এলাকার জমজম টাওয়ারের পাশের কাঁচা বাজারের ভেতরের একটি বেডিং মার্কেটে আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নিনির্বাপণে যোগ দেন। এসময় বাজারের পাশের আধপাকা ঘরের বাসিন্দাদেরও ডেকে বাইরে নিয়ে আসা হয়। তারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনে বাজারের বহু টিনশেড দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর অল্পসময়ের মধ্যেই তা বড় আকার ধারণ করে। এতে সেখানকার বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারে কয়েকটি লেপ-তোষক ও ফার্নিচারের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে ও ধোঁয়া তৈরি হয়েছে।

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা এখনো গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। তবে একজন দমকলকর্মী জানিয়েছেন, ছাইচাপা আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত তারা সেখানে কাজ করবেন।

সর্বশেষ - বিভাগীয় খবর