নয়া কাগজ
শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

আজ থেকে বিজয়ের মাস ডিসেম্বর শুরু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১, ২০২৩ ৮:৫৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আজ ১ ডিসেম্বর।শুরু হলো গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের মাস, বাঙালির শ্রেষ্ঠ অর্জনের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এ মাসেই জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ধরা দেয় হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা।বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড ও সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, তা এক রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতায় পূর্ণতা পায়।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন একইসঙ্গে বেদনাবিধূরও। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসদের সহযোগিতায় দেশের মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠেছিল। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই।

মহান এই বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে— সংবাদ সম্মেলন 

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ভালুকায় নয়া কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তৃণমূলের ১৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডিইউজে’র সভাপতি সাজ্জাদ-সোহেল, সম্পাদক আক্তার

বান্দরবানে মিয়ানমারের সেনাদের গুলিতে ইউপি সদস্য আহত

ময়মনসিংহের পাগলায় দুই কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ভালুকায় বিয়ের পর যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

সিলেটে ট্রাক চাপায় যুবক নিহত