নয়া কাগজ
রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘরে থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ পেয়েছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহিমা (৩৫) ওই এলাকার বিল্লালের স্ত্রী। বিল্লাল পেশায় সিডস্টোর বাজারে লেপ-তোষকের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত আনুমানিক ৮টার দিকে ছেলে রাহাত (৭) ও মেয়ে সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে (১৬) খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন। এ কারণে তিনি দরজা লক না করে নিজ কক্ষে শুয়ে পড়েন।
আনুমানিক রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হয়। এ সময় বারান্দায় সেলাই মেশিনে ধাক্কায় শব্দ হলে বারান্দায় লাশ ফেলে যায়।
নিহতের মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গলা কাটা অবস্থায় নিহতের মরদেহ দেখতে পান এবং পরে তার স্বামীকে ফোনে জানানো হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে আসেন। পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত হয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থলেই আছে(রিপোর্ট লেখা পর্যন্ত), উর্দ্ধতন কর্তৃপক্ষ ও ফরেনসিক বিভাগের লোকজন এলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের মেয়ে সুমাইয়া(১৬)কে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, তাকে এখনো আটক দেখানো হয়নি।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় লাখ টাকার বিনিময়ে বনপ্রহরীকে বদলী

ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

ময়মনসিংহের ভালুকায় দেশীয় অস্ত্র ও পিকআপ সহ ৩ ডাকাত আটক

ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানোর কার্যক্রম শুরু

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস ড্যারেন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারী শ্রমিকের

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে জামালপুরে ড্যাবের উদ্যোগে দোয়া মাহফিল