নয়া কাগজ
রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ১৮, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায়  চাদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্বে  হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্য বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে একটি বিক্ষোভ মিছিল সিডস্টোর বাজার আল মদিনা কমপ্লেক্সের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিন করে পুনরায় আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনয় এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল। বক্তারা বলেন-
উপজেলা বিএনপির কোন নেতার নামে বা অন্য কারো নামে  চাঁদাবাজি বন্ধে আমরা ঐক্যবদ্ধ। হবিরবাড়ী ইউনিয়নে কোনধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। আমরা শান্তি ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুল ইসলাম (আতিক)। এসময় হবিরবাড়ী ইউনিয়ন সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করল পুলিশ

মহান বিজয় দিবসে এবি পার্টি মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা বিনিময়

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন 

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

৫শ টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর জবানবন্দী

ভালুকায় কবিতা আড্ডা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকায় পঞ্চম দিনের কর্মবিরতি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু আহত ৩

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ