সফিউল্লাহ লিটন: জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের অর্থায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভালুকা, ময়মনসিংহের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


















