নয়া কাগজ
বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলা প্রতিবাদে বিক্ষোভ  মিছিল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২৩, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় যুবদল নেতা কালাম চিশতীর উপর হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ২৩ এপ্রিল) বিকালে উপজেলার মাস্টারবাড়ীতে হবিরবাড়ী ইউনিয়ন  যুবদলনেতা আলফাজ উদ্দিন মৃধার সভাপতিত্বে  ও শ্রমিকনেতা আহম্মদ আলী কুতুবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা  স্বেচ্চাসেবকদলের আহবায়ক কমিটির,সদস্য মোঃ ইব্রাহিম খলিল,যুবনেতা আতিকুল ইসলাম সোহাগ, কাজল রানা,মোঃ কাসেম,আলামিন মন্ডল,সোহাগ,সাইফুল ইসলাম মোঃ সুরুজ আহমেদ প্রমুখ।বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বলেন যুবদল নেতা কালাম চিশতীর উপর যারা হামলা করেছে তাদের খুজে বের করে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় প্রশাসনের কাছে এই দাবি করি ।উল্লেখ্য যে গতকাল (২২ এপ্রিল)রাত সাড়ে এগারটার সময় যুবদল নেতা কালাম চিশতী বাসায় ফেরা সময় আব্দুল গনি মাস্টার স্কুলের কাছে পৌছানো মাত্রই আগে থেকে উৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী  মোটরসাইকেলে করে এসে তার উপর লাটি,দা দিয়ে অতর্কিত হামলা চালায়।হামলায়  মাথায় গুরুতর আঘাত পেলে প্রথমে  তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত