নয়া কাগজ
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ২৯, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ

 

ভালুকা (ময়মনসিংহ) :ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পলাশ ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এর আগে বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে কলেজ মাঠে এসে মূল কর্মসূচিতে যোগ দেন।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মো. মামুন। এ ছাড়া হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - বিভাগীয় খবর