ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:“বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় জনগণের চাহিদা নিরূপণের লক্ষ্যে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে, ইউপি সচিব মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















