নয়া কাগজ
শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১৬, ২০২৪ ৩:১৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা ছিল রাজশাহীতে। আর ঢাকায় সর্বনিম্ন ২৪.৫ এবং সর্বোচ্চ ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সারা দেশে আজ রাত ও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের। তবে শনিবার রাত ও পরদিন রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের ২য়দিনের কর্মবিরতি

ভালুকায় বাস থামিয়ে মায়ের স্মৃতিবিজড়িত ছবি উপহার নিলেন প্রধানমন্ত্রী 

ভালুকায় চোরাই মোবাইল উদ্ধারসহ আটক ১

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতি

মিল্টন সমাদ্দার ডিবির হাতে আটক

গাজীপুরে ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামকে বরণ 

বিভিন্নস্থানে ইফতার অনুষ্ঠানে হামলার প্রতিবাদে গফরগাঁওয়ে গণ-ইফতার অনুষ্ঠিত