নয়া কাগজ
সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

নজরুল ইসলামের নামে সোহাগ মল্লিক কর্তৃক বিভিন্ন অনলাইন পোর্টালে চালানো অপপ্রচারের প্রতিবাদ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ৬, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

আমি মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, জামিরা পাড়া ছমির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও যুগ্ন আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপি। আনুমানিক ৭/৮ মাস পূর্বে মোঃ সোহাগ মল্লিকের স্ত্রী আলপনা আক্তারের অভিযোগের ভিত্তিতে ভালুকা থানা পুলিশ সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী সহ থানায় নিয়ে যায়। পরবর্তীতে, সোহাগের বড় ভাই সুলতান আমাকে ফোন দিয়ে সোহাগ কে থানা থেকে ছাড়ানোর কথা বলে। সোহাগ ও আলপনার বিষয়ে থানায় দরবার করি। এসময় সোহাগ দ্বিতীয় স্ত্রী জোসনাকে ছাড়বে নাহ বললে এ সময় আলপনাও জানায় সে সতীনের ঘর করবে নাহ। আলপনার মার ওয়ারীশী বিক্রিত ০৮ লক্ষ্য টাকা সোহাগের হাতে দেওয়া হয়েছিল এবং ঔ টাকা দিয়ে বাড়ী ও আসবাবপত্র কেনাকাটা করে যা উভয়ের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়।

পরবর্তীতে, সোহাগ ৮ লক্ষ টাকা আলপনাকে এক মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে বলে অঙ্গীকার করে। সে মতে তাকে তৎকালীন ভালুকা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল সাহেবের কাছ থেকে সোহাগকে ছাড়িয়ে আনি। এরপর আলপনা ১ মাস পর টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা শুরু করে এবং আলপনা আমাকে সোহাগ মল্লিক কর্তৃক টাকা নাহ দেওয়ার কথা জানালে আমি তাকে টাকা ফেরত দেওয়ার কথা বলি।

এরপর থেকে সোহাগ মল্লিক একটি কুচক্রী মহলের সহযোগিতায় আমার প্রতি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ক্যারিয়ার ও মান সম্মান ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আলপনা আক্তারকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমি ভালুকা থানায় গত ০৪/০১/২০২৫ তারিখ একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২৩) করি।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের নেতা শাকিব খানের উদ্যোগে হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত দুই নেত্রী গ্রেফতার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দেশের ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫২ লাখ মানুষ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

আল্লাহর ভালোবাসা মেলে যেভাবে

কাব্যকথা সাহিত্য উৎসব অনুষ্ঠিত

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৮