নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মো. হানিফ মিয়া (১৫) নামের এক শারিরীক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারিরীক প্রতিবন্ধী মো. হানিফ মিয়া মো. জালাল উদ্দিনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার দুপুরের দিকে শারিরীক প্রতিবন্ধী মো. হানিফ মিয়া বাড়ির পাশে খেলাধূলা করছিল। পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শারিরীক প্রতিবন্ধী মো. হানিফ মিয়া কে খুঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে গিয়ে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন- এমন খবর শুনেছি, বিষয়টির খোঁজখবর নিতে পুলিশ পাঠানো হবে৷


















