নয়া কাগজ
বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ফেনীতে ১৭ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ১৭, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ

হাসান মাহমুদ

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের আবু বক্কর সড়কে একটি পিকআপসহ ১৭ বস্তা চিনি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পিকআপসহ চিনিগুলো উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, ভারতীয় চিনি ফেনী শহরের বড় বাজারে আসছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আবু বক্কর সড়কে অভিযান চালায়। এ সময় পিকআপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় পুলিশ পিকআপটি আটক করে ডিবি কার্যালয় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় চিনির বস্তা দেশীয় একটি ব্র্যান্ডের বস্তায় ভরে ফেনীসহ বিভিন্ন জায়গায় গোপনে বাজারজাত করছে এ চোরাকারবারি চক্র।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিদীপ কুমার দাশ বলেন, ১৭ বস্তা চিনিসহ পিকআপটি জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালকের নামে মামলা দায়ের করা হয়েছে।এর আগে, ১৬৮ বস্তা ভারতীয় চিনিসহ ফেনীর ফুলগাজীতে এক চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন

ঈশ্বরগঞ্জে লুটপাটের ‘মিছিল’, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র আতঙ্ক

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভালুকার কৃতি সন্তান সুলতানা রাজিয়া

ভালুকায় আস্ -সীরাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

ভালুকায় স্বাধীনতার কবিতা পাঠ ঈদ পুণর্মিলনী

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ, দুইজনের মৃত্যু 

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ভালুকায় পঞ্চম দিনের কর্মবিরতি

কুমিল্লায় লালমাই কবিতা উৎসব অনুষ্ঠিত

ভালুকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান রফিক, অন্যান্য পদে পারুল ও মুন্নি নির্বাচিত