নয়া কাগজ
বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মে ২, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় “গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা” প্রতিপাদ্য নিয়ে জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২মে) বিকেলে উপজেলার হবিরবাড়ী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউনিয়ন আওয়ামিলীগ অফিসের সামনে ফোরামের সভাপতি সফিউল্লাহ আনসারীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক আলহাজ আব্দুল লতিফ, ফোরামের ভালুকা শাখার সহ সভাপতি আবুল বাশার শেখ,মোঃ হোমায়ুন কবির, যুগ্ন সম্পাদক মোঃ আল আমিন, অর্থ সম্পাদক মোঃ রাজু সরকার, সদস্য মোঃ জসিম উদ্দিন, শাখাওয়াত সুমন, হাবিব জীহাদী, রোমান আহমেদ নকীব, শুভ্র সরকার, শিল্পী আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা “সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান”।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১-৭ মে কেন্দ্রীয় ভাবে দেশব্যাপি ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

সর্বশেষ - বিভাগীয় খবর