নয়া কাগজ
বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ৮, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর আর্কিটেক্ট এম. এ. হোসাইন কলেজে জাপানি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল আলোচনা ছিল জাপানি ভাষা শিক্ষা, সংস্কৃতি, এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন গ্রীন আরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, কে অ্যান্ড কে কর্পোরেশন (জাপান) এর পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাগামিহারার ক্যানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করে এবং জাপানে উচ্চশিক্ষা ও চাকরির জন্য প্রস্তুত করে থাকে।

সেমিনারে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ওব্লিগস একাডেমির পরিচালক ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক আবদুল কাদের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওব্লিগস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন ওব্লিগস কোম্পানি লিমিটেড (জাপান) এর ম্যানেজিং ডিরেক্টর ও ওব্লিগস একাডেমির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, এডুকো ভালুকার প্রকল্প কর্মকর্তা এস. এম. তুষার, পপি-এডুকো একতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আরাফাত সানি, ওব্লিগস একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

বক্তারা বলেন, জাপানি ভাষা শেখা শুধু একটি ভাষা অর্জনের বিষয় নয়; এটি জাপানের সংস্কৃতি, শৃঙ্খলা ও কর্মনৈতিকতা সম্পর্কে জানার সুযোগও তৈরি করে। তারা শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহিত করেন।
গত এক বছরে ওব্লিগস একাডেমি সফলভাবে ২০ জন শিক্ষার্থীকে জাপানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে।

সেমিনারে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলা প্রতিবাদে বিক্ষোভ  মিছিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৬ প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর’ –সফিউল্লাহ আনসারী

ভালুকায় নৌকার পক্ষে ‘কাজ করার’ অভিযোগ ১৬ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে

ভালুকায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নাজমুল আলম সোহাগ 

ভালুকায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভালুকায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়