ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজারে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি সিডষ্টোর বাজারের আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজার থেকে শুরু হয়ে সিডষ্টোর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারে এসে শেষ হয়।
এ সময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম ঢালী, নাসির উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ ও আমান উল্লাহ তাজুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

















