নয়া কাগজ
মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ২৬, ২০২৪ ৮:৩৬ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি হতে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় বাড়ির মালিক মৃত ইব্রাহিম গাজীর ছেলে নাজমুল (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ২৫ মার্চ (সোমবার) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার মডেল থানার এস.আই নিরুপম নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরে থাকা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত আরো ৩ জন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন,  ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর