নয়া কাগজ
বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান রফিক, অন্যান্য পদে পারুল ও মুন্নি নির্বাচিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুন ৬, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২৬১ ভোট। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৮৬০ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্ৰহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ভোটগ্রহণ গণনার শেষে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এজাদুল হক পারুল। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহম্মেদ হিমু চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৯৫৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি পদ্ম ফুল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭৩৬ ভোট।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নয়া সভাপতি শাওন, সম্পাদক ফেরদৌস

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত

ভালুকায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত 

ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী?

ভালুকায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক এক

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভালুকায় যুবদলের সভাপতির বিরুদ্ধে জমি ও ব্যবসা দখলের অভিযোগ

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ