নয়া কাগজ
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় যুবদলের সভাপতির বিরুদ্ধে জমি ও ব্যবসা দখলের অভিযোগ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ১৯, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ মাঝির ভিটা এলাকায়র যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীর প্রভাব খাটিয়ে নর্প নীট ইন্ডাস্ট্রি’র কোম্পানির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ইন্ডাস্ট্রি’র পক্ষে আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ওই কোম্পানি থেকে ব্যবসা বানিজ্য জোরপূর্বক দখলে নিতে স্থানীয় তারেক উল্যাহ চৌধুরী দীর্ঘদিন ধরে পায়তারা করছে বলেও অভিযোগ করেন আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব।

সরেজমিনে গিয়ে জানা যায়, তারেক উল্লাহ চৌধুরী নাজমা নামের এক মহিলাকে সু-কৌশলে ওই জমিতে ঘর নির্মাণ করে ৩৬ শতাংশ জমি দখলে রেখেছেন।

নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব জানান, ভয়াবহ মৌজার একই দাগে মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্রের ভিত্তিতে তাদের প্রতিষ্ঠানের নামে খারিজ হয়েছে। মালিকানা প্রমাণে খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) এবং কেইস নং ৭২৫৭, ৭২৫৮ ও ৭২৬০ এর নথি উপস্থাপন করে ধ্রুব অভিযোগ করেন, নাজমা নামের এক নারী তার দুই ছেলেকে নিয়ে কোম্পানির ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। আর এর পেছনে যুবদল নেতা তারেক উল্যাহ চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারেক চৌধুরী তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করাচ্ছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এমনকি অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম এয়ার কন্ডিশন” জোরপূর্বক দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব।

নাজমা খাতুন জানান, তিনি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নিকট থেকে ৪ বছর পূর্বে ৩৬ শতাংশ জমি কিনে ভোগ দখলে আছেন। কোম্পানির সাথে তার আলোচনা চলছে সন্তুষ্ট জনক দাম পেলে দখল ছেড়ে দিবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।

এ প্রসঙ্গে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আসাদ উল্যাহ চৌধুরীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই।

এ দিকে, নাজমা খাতুনও দাবি করেন, তিনি বৈধভাবে গোলাম মোস্তফার কাছ থেকে জমি কিনে দীর্ঘদিন ভোগ দখল করছেন। কোম্পানির সঙ্গে আলোচনাও চলছে, সন্তোষজনক দাম পেলে তারা সমঝোতায় যেতে প্রস্তুত।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ফেসবুক আইডি দিয়ে সম্মানহানির অভিযোগে জিডি

পয়লা বৈশাখ ও মৃৎশিল্প— সফিউল্লাহ আনসারী

৮ ই ফাগুন সফিউল্লাহ আনসারী

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

মে দিবস শ্রমিক অধিকার আদায়ের দিন—সফিউল্লাহ আনসারী

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও কবি তারিক মেহের সাধারণ সম্পাদক

ভালুকায় ছয় মাস সংসারের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষন মামলা, স্বামী জেলে

ভালুকায় বিএনপি নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু