নয়া কাগজ
শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম 

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৪৬ বছর”—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, শাজাহান সেলিম, মাইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে ভালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ভালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে

ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ভালুকায় প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সফিউল্লাহ আনসারীর‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইয়ের মোড়ক উন্মোচন

ভালুকায় ডিজেল তৈরীর কারখানায় আগুন : নিহত ১

একাত্তর-মাইটিভি,ডিবিসি-এটিএন ও সময় টিভিতে কার্যালয়ে ভাংচুর ও আগুন

১৯ বছর ধরে ব্রিজ ভাঙা! ভাল জায়গায় বিয়ে দেওয়া যায়নি মেয়েকে, দায় নেবে কে? 

ভালুকা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

ভালুকায় সেনাবাহিনীর অভিযানে সাত মাদক কারবারি আটক

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত দুই নেত্রী গ্রেফতার

ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলা প্রতিবাদে বিক্ষোভ  মিছিল