নিজস্ব প্রতিবেদক: শীতের সকালে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন তাঁরা। আজ রবিবার রাজধানী মিরপুরে অবস্থিত শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির বাইরে ভীড় জমিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। গেটের বাইরে তারা সারিবদ্ধ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। গেটের ভিতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
ভোট কেন্দ্রের নারী কক্ষের সামনে লাইন দেখা গেছে।ভোট শুরু হওয়ার আগে থেকেই ১০-১৫ জন নারীকে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। তবে পুরুষ কক্ষের সামনে কেও লাইন দাড়ায় নি। গেটের বাইরে দাঁড়ানো স্থানীয় নেতাকর্মীরাই একে একে আসছেন আর ভোট দিচ্ছেন।
ভোটের শুরুতে ছোট বাচ্চা নিয়ে ভোট দিতে আসছেন রাজমিস্ত্রী আবুল কালাম। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেকদিন পর ভোট দিতে আসলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে।


















