নয়া কাগজ
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

সোনারগাঁয়ে নির্বাচনি সহিংসতায় নিহত ১

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১০, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ

আমির হোসেন তরফদার 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে হৃদয় ভূইয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সন্ধায় ইউনিয়নের দুধঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে।নিহতের ভাই লিটন ভূইয়া বলেন, ভোট গণনার সময় ‘মোরগ’ প্রতীকের প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের ওপর গুলি চালায়।এ সময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল, সম্পাদক মনির নির্বাচিত

নওগাঁর পত্নীতলায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও কবি তারিক মেহের সাধারণ সম্পাদক

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার, স্বস্তিতে ক্রেতা সাধারণ

সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

লালবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ভুয়া ডিগ্রি নিয়ে মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি

পঞ্চগড়ে বিজিবির সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ